ফতেনগর উত্তর সুনীতি বিহারের মহাধ্যক্ষ বোধিপ্রিয় মহাস্থবিরের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান গত ৮ মে সম্পন্ন হয়েছে। ফতেনগর মহাবোধি চত্বরে ফতেনগর অহিংসা সেবক সংঘ ও গ্রামের সকল দায়ক–দায়িকা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ–সংঘরাজ সদ্ধর্মনিধি ধর্মদর্শী মহাস্থবির। আশীর্বাদক ছিলেন তালসরা মুৎসুদ্দিপাড়া বিবেকারাম বিহারের অধ্যক্ষ সৌম্য সারথি শাসনমিত্র মহাস্থবির। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব ড. সংঘপ্রিয় মহাস্থবির। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন সদ্ধর্মকোবিদ এস লোকজিৎ মহাস্থবির। মূখ্য আলোচক ছিলেন প্রজ্ঞানন্দ মহাস্থবির। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম সংঘরাজ সারমেধ বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এইচ. শীলজ্যোতি মহাস্থবির।
স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উদযাপন পরিষদের সভাপতি অতুলানন্দ মহাস্থবির, বিশেষ অতিথি ছিলেন শীলানন্দ মহাস্থবির, বোধিরতন মহাস্থবির, জ্ঞানরক্ষিত মহাস্থবির, জিনরতন মহাস্থবির, ধর্মানন্দ মহাস্থবির, বুদ্ধপাল মহাস্থবির, প্রজ্ঞালংকার স্থবির, আনন্দপ্রিয় স্থবির, রতনানন্দ স্থবির, মৈত্রীপাল স্থবির, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান জে. বি. এস আনন্দবোধি স্থবির, শীলপ্রিয় ভিক্ষু প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের কার্যকরী সুমন বড়ুয়া চৌধুরী। বক্তব্য রাখেন প্রধান সমন্বয়কারী প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, সাধারণ সম্পাদক মৃদুল কান্তি বড়ুয়া। স্মৃতিচারণ করেন বিশিষ্ট চিকিৎসক প্রফেসর অসীম কুমার বড়ুয়া, এ্যাড্. সাম্যশ্রী বড়ুয়া, সংগীত শিল্পী তাপস কুমার বড়ুয়া, বিদ্যুৎ বরণ বড়ুয়া, কেমিস্ট (অব.) দীপক বড়ুয়া, প্রধান পৃষ্ঠপোষক রতন কুমার বড়ুয়া, প্রিয়মল বড়ুয়া, নিবু বড়ুয়া, সুমন বড়ুয়া বাপ্পী, শিক্ষক সুদত্ত বড়ুয়া প্রমুখ। কৃতজ্ঞতা ও ধন্যবাদ ঞ্জাপন করেন প্রধান শিক্ষক (অব.) প্রমোদ রঞ্জন বড়ুয়া ও প্রকৌশলী রুপন বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।














