বৈশাখ

আহসানুল হক | বুধবার , ২৪ এপ্রিল, ২০২৪ at ১০:৪৭ পূর্বাহ্ণ

হাওয়ায় হাওয়ায় আম্র ঘ্রাণ

উথলে ওঠে কিশোর প্রাণ !

খুশির হ্রদে আলোর বান

সুখ –আনন্দ অফুরান।

পান্তা–ইলিশ, মুড়কি–ধান

বাঙালিদের শেকড় টান !

বটের তলায় বাউল গান

ঐতিহ্য আবহমান !

নতুন আলোয় সূর্য স্নান

দুখ–বেদনা হয় যে ম্লান !

নাগরদোলা বাঁশির সুর

জাগায় স্মৃতি কী মধুর !

নতুন আলো নতুন ভোর

খুলবে বুঝি আশার দোর !

পূর্ববর্তী নিবন্ধনববর্ষের গান
পরবর্তী নিবন্ধস্বাধীনতার কবি