বেগম নাজমুন নাহার

| শনিবার , ৪ নভেম্বর, ২০২৩ at ৪:৫৫ পূর্বাহ্ণ

কল্লোল সংঘের সভাপতি ও সিজেকেএস কাউন্সিলর শেখ নওশাদ সরওয়ার পিল্টুর মাতা বেগম নাজমুন নাহার (৬৫) গতকাল সন্ধ্যা ৬টায় নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)।

মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়েসহ অনেক আত্মীয়স্বজন রেখে যান। আজ সকাল ১১টায় গোসাইলডাঙ্গা হাসেম সওদাগর জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে ক্লাবের প্রধান উপদেষ্টা আ জ ম নাছির উদ্দিন, সি.সহ–সভাপতি নাসির মিঞা, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন জাহেদসহ সকল কর্মকর্তা শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমাজে অবহেলিত মানুষের পাশে সকল বিত্তবানদের এগিয়ে আসা উচিত
পরবর্তী নিবন্ধইউসিবি সদরঘাট শাখায় আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুবার্ষিকী পালন