বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান

আজাদী ডেস্ক | শনিবার , ২১ জানুয়ারি, ২০২৩ at ৯:০৫ পূর্বাহ্ণ

এই শীতে অসহায় দুস্থ শীতার্তদের পাশে দাঁড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তারা এ আহবান জানান।

হৃদয়ে ৯০’ : এসএসসি ৯০ ভিত্তিক দেশের অন্যতম সংগঠন ‘হৃদয়ে ৯০’ এর কার্যনির্বাহী সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হৃদয়ে ৯০ এর মানবিক বন্ধু দেবাশীষ পাল দেবু, মানবাধিকার নেতা আমিনুল হক বাবু, ডা. দেবমিত্রা চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হৃদয়ে ৯০ এর প্রতিষ্ঠাতা এডমিন কাজী গোফরান, বদরুল হাসান, মমতাজ বেগম, সাহাবুদ্দিন সজীব ও হৃদয়ের ৯০ এর নির্বাহী কমিটির সদস্যবৃন্দ। নগরীর জিইসি মোড়ে এই সভা ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উল্লেখ্য প্রতিষ্ঠার পর থেকে এই সংগঠনটির বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রম সারা দেশের বন্ধুদের নজর কেড়েছে। আগামীতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

পটিয়ায় ইলেকট্রনিক সমবায় সমিতি : পটিয়া প্রতিনিধি জানান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম পটিয়া উপজেলা ইলেকট্রনিক সমবায় সমিতির শতাধিক নেতৃবৃন্দের মাঝে কম্বল বিতরণ করেছেন। বৃহস্পতিবার পটিয়া আওয়ামী লীগ কার্যালয়ে সংগঠনের উপদেষ্টা প্রদীপ দে’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম। এতে বক্তব্য রাখেন, পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ডি এম জমির উদ্দিন, পটিয়া ইলেকট্রনিক সমবায় সমিতির উপদেষ্টা বেলাল উদ্দিন, আবু তাহের, সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আবুল হোসেন, পটিয়া পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার, জেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম শাহীন, ইকবাল, ভোলা, আউয়াল, তৌহিদুল আলম জুয়েল, শ্রমিকলীগ নেতা খোরশেদ, বাদশা মিয়া, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন প্রমুখ।

সাতকানিয়া বিএনপি : সাতকানিয়া বিএনপির পক্ষে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্‌বায়ক কমিটির সদস্য লায়ন মো. আবদুল গফ্‌ফর চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্‌বায়ক মোহাম্মদ আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য লোহাগাড়া উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিন, সদস্য হাজী রফিকুল ইসলাম, নুরুল কবির, এহেসান মোল্যা, ব্যারিস্টার ওসমান চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট মানিক, সোনাকানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট জাহাঙ্গীর, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আরমান হোসেন, দক্ষিণ জেলা যুবদলের সহ সম্পাদক মোহাম্মদ আব্বাস, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আবুল হোসেন, উপজেলা ছাত্রদল নেতা দিদার, মিসকাত প্রমুখ।

রামপুর ২৫নং ওয়ার্ড গাউছিয়া কমিটি : গরীবদুঃখীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে নগরের রামপুর ২৫নং ওয়ার্ড গাউছিয়া কমিটি বাংলাদেশ মার্দায্যাপাড়া শাখা। ঈদগা সরকারি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল শুক্রবার পাঁচশতাধিক এলাকায় বসবাসরত গরীব দুঃখী মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি মো. তছকির আহম্মেদ, বিশেষ অতিথি ছিলেন, সাধারণ সম্পাদক মওলানা আবদুল্লাহ, এম এ নেওয়াজ, মো. আবদুল মান্নান খোকন, শাহ আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন, জসিম উদ্দিন, মো. সরওয়ার সুমন, মো. হোসেন মেম্বার, মো. দেলোয়ার, মো. হোসেন মেম্বার, মো. ফারুক ভান্ডারি।

৩৭নং মুনির নগর ওয়ার্ড : ‘মানবতা বোধ জাগ্রত হোক বিবেকের তাড়নায়’এই প্রতিপাদ্য নিয়ে ৩৭নং মুনির নগর ওয়ার্ডের আদর্শপাড়ার হাকিম সফর মঞ্জিল প্রাঙ্গণে ভারটেক্স অফডক লজিস্টিকের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে দুস্থ ও এতিমদের মাঝে কয়েক হাজার কম্বল বিতরণ করা হয়েছে। ভারটেক্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইমরান ফাহিম নূর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। ৩৭নং মুনির নগর ওয়ার্ড কাউন্সিলর আবদুল মান্নানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সমাজ সর্দার আবুল হাসেম, আবু তাহের, আমিন সর্দার, সালাউদ্দিন, মো. কাউছার আলম, হালিমা হাকিম এবাদতখানার পেশ ঈমাম মৌলানা মো. সালাউদ্দিন, জামাল উদ্দিন, মাহবুব জাকির সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর আগেও ভারটেক্স গ্রুপ পতেঙ্গাহালিশহরের ৩টি ওয়ার্ডের কয়েক হাজার গরীব দুস্থদের মাঝে কম্বল বিতরণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএড. জানে আলম ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধপল্টন হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসের রক্তাক্ত অধ্যায়