ফলমন্ডি : পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে গত ২৬ নভেম্বর চট্টগ্রাম অটো রিক্সা, ভ্যান ও সিএনজি মালিক সমিতির উদ্যোগে ফলমন্ডি চত্বরে আজিমুশশান মাহফিল দি রেলওয়ে মেন্স ষ্টোর চট্টগ্রামের প্রধান নির্বাহী আলহাজ্ব সৈয়দ সাহাবউদ্দিন শামিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুহাম্মদ আলী হোসেন আরিফ। প্রধান ওয়ায়েজিন ছিলেন অধ্যক্ষ মুফতি সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী। বিশেষ অতিথি ছিলেন মুফতি নুরুন্নবী আলকাদেরী, মুফতি আলাউদ্দিন জিহাদী, মাহবুবুল হক আলকাদেরী নূরে বাংলা, ইউছুপ বাহার,অ্যাড. নাসির উদ্দিন, আব্দুর রহিম সওদাগর, ছালেহ আহমদ মেম্বার, আবুল বশর প্রমুখ। মুফতি আলা উদ্দিন জিহাদী বলেন, নবী করিম (দ.) মানবজাতির জন্য অনুসরণীয় আদর্শ। অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী মোনাজাত পরিচালনা করেন।
দারুন্নাজাত হিফয মাদরাসা : পাহাড়তলী দারুন্নাজাত হিফয মাদরাসা ও দারুন্নাজাত মডেল মাদরাসার শিক্ষাকার্যক্রম চালু উপলক্ষে দোয়া মাহফিল গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাওলানা মুহাম্মদ হারুনুর রশিদ নূরী। অধ্যক্ষ মাওলানা ক্বারী মুহাম্মাদ শেখ ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মুহাম্মদ এরশাদ কালাম, এস এম গিয়াস উদ্দিন, কামরুল ইসলাম রাব্বি বিন সুলতান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।













