বিভাগীয় সমাবেশের তারিখ জানালো জামায়াত জোট

১৩ জুন চট্টগ্রামে

| শুক্রবার , ১ মে, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

গণভোটের ‘গণরায়’ বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ‘১১ দলীয় ঐক্য’। এর অংশ হিসেবে আগামী ১৬ মে থেকে ২৫ জুলাইয়ের মধ্যে বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করবে দলগুলো। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এ কর্মসূচি ঘোষণা করেন জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ। খবর বিডিনিউজের।

১৬ মে রাজশাহীতে, ১৩ জুন চট্টগ্রামে, ২০ জুন খুলনায়, ২৭ জুন ময়মনসিংহে, ১১ জুলাই রংপুরে, ১৮ জুলাই বরিশালে এবং ২৫ জুলাই সিলেটে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ হবে।

এসব সমাবেশে সিটি করপোরেশন, বিভাগীয় শহর ও জেলাকে সম্পৃক্ত করার কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আযাদ। তিনি বলেন, বৈঠকে বিভাগীয় সমাবেশের কর্মসূচি চূড়ান্ত করার পাশাপাশি জেলা পর্যায়ে লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআ. লীগ আমলে হত্যা, গুম ও নির্যাতনে ১৮৫৫ মামলা, ১৫৮টির অভিযোগপত্র
পরবর্তী নিবন্ধনগরীর আরো ৪ শিশুর হাম শনাক্ত