বিআইটিআইডিতে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত

| রবিবার , ২৬ এপ্রিল, ২০২৬ at ৮:০৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি), ফৌজদারহাটে গতকাল শনিবার বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়। এ উপলক্ষে র‌্যালি ও বৈজ্ঞানিক সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত পরিচালক ডা. ইফতেখার আহমদ। উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের সকল বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং সহকারী সার্জনগণ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মো. আরিফুল ইসলাম। আলোচক ছিলেন, অধ্যাপক ও বিভাগীয় প্রধান ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন, ডা. মো. মামুনুর রশীদ। অনুষ্ঠানে ম্যালেরিয়া চিকিৎসার গুরুত্ব ও এর ভূমিকা নিয়ে আলোকপাত করা হয়। শেষে র‌্যালির আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধউস্কানি ও হুমকি দিয়ে দমিয়ে রাখা যাবে না