পটিয়ায় পুলিশের পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন ফাহিম চৌধুরী (৩১) ও তৌসিফ আলম (২০)। পুলিশ সূত্রে জানা যায়, ২৪ এপ্রিল রাত ১০টা ৫০ মিনিটে দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের ডেঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ফাহিম চৌধুরী (৩১) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ২৫ এপ্রিল রাত ৩টা ১৫ মিনিটে পটিয়া পৌরসভার শীলপাড়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে তৌসিফ আলম (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পটিয়া থানার ওসি মো. জিয়াউল হক জানান, এ ঘটনায় পটিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।













