জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, উস্কানি ও হুমকি দিয়ে সংগঠনকে দমিয়ে রাখা যাবে না। দলীয় কর্মীরা আদর্শিক প্রতিশ্রুতি ও বায়াতের মাধ্যমে ভয়কে জয় করেছে এবং যে কোনো পরিস্থিতিতে সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখবে। গতকাল শনিবার শুলকবহর ওয়ার্ডে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন শুলকবহর ওয়ার্ড জামায়াতের আমির তৌহিদ আজাদ। প্রধান বক্তা ছিলেন, পাঁচলাইশ থানা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমি। ওয়ার্ড সেক্রেটারি শহীদুল্লাহ তালুকদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, পাঁচলাইশ থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা মফিজুল হক। প্রেস বিজ্ঞপ্তি।














