বায়োজিনের সঙ্গে মিমের পথচলা শুরু

| শুক্রবার , ২ জুন, ২০২৩ at ৬:০১ পূর্বাহ্ণ

ঢালিউডের ব্যস্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। আলোচিত ‘পরাণ’ ও ‘দামাল’র পর অভিনেত্রী হাজির হতে যাচ্ছেন ‘অন্তর্জাল’ নিয়ে। আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। এর মাঝেই নতুন খবর জানালেন মিম। তা হচ্ছে বায়োজিনের শুভেচ্ছাদূত হলেন অভিনেত্রী। গত বুধবার চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে শুরু হলো মিমের নতুন দায়িত্ব গ্রহণ। জানা গেছে, আগামী এক বছর প্রতিষ্ঠানটি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন মিম। তার ভাষ্য, আশা করছি বায়োজিনের সঙ্গে ভালো ভালো কাজ করতে পারব। খবর বাংলানিউজের।

এদিকে সমপ্রতি ‘মিশন হান্টাডাউন’ নামে একটি ওটিটির কাজের শুটিং শেষ করেছেন মিম। সিরিজটি যৌথভাবে পরিচালনা করছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। সিরিজটি অ্যাকশন–থ্রিলারধর্মী হলেও এতে মিমকে সহজ–সরল নীরা নামে একজন নারীর চরিত্রে দেখা যাবে।

পূর্ববর্তী নিবন্ধইউটিউবারদের ওপর ক্ষিপ্ত পরীমণি
পরবর্তী নিবন্ধইন্ডাস্ট্রিতে পূর্ণিমাই আমার ভালো বন্ধু