বাহোপ হাটহাজারী উপজেলার চিকিৎসক সম্মেলন

| রবিবার , ২৬ এপ্রিল, ২০২৬ at ৮:১০ পূর্বাহ্ণ

বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ (বাহোপ) হাটহাজারী উপজেলা শাখার চিকিৎসক সম্মেলন ও বিজ্ঞান সেমিনার হাটহাজারী পার্বতী মডেল সরকারি হাই স্কুল মিলনায়তনে গত ২৪ এপ্রিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডা. সালেহ আহমেদ সুলেমান। প্রধান বক্তা ছিলেন ডা.অঞ্জন কুমার দাশ। ডা. মোহাম্মদ ফজলুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. দেবব্রত ভট্টাচার্য, প্রভাষক ডা. মো. এনামুল হক এনাম।

সেমিনারে হাম রোগীর চিকিৎসায় হোমিওপ্যাথি শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ডা. এম এম ফয়েজ উল্লাহ্‌ আল ফারুক। ডা. মোহাম্মদ এমরানের সঞ্চালনায় এতে বক্তব্য র রাখেন ডা. আবুল খায়ের, ডা. সাহেদ মোহাম্মদ আবুল ফারাহ্‌, ডা. আবুল ফজল, ডা. যতীন্দ্র নাথ বল্লব, ডা. মো. আবদুর রাজ্জাক, ডা. সুজিত কুমার পাল, ডা. নিজাম উদ্দিন সালমুন। ২য় পর্বে উপজেলা শাখার কাউন্সিল অধিবেশনে ডা. মো. সেলিম উদ্দিনকে সভাপতি ও ডা. মোহাম্মদ এরশাদুল আলমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে
পরবর্তী নিবন্ধউত্তর পাহাড়তলী ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি