বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, জনগণ পরিবর্তন চায়, জনগণ সংস্কার চায়। সংশোধনের নামে জনগণ অতীতের মতো আর কোনো ধোঁকায় পড়তে চায় না। অতীতে বহুবার সংবিধান সংশোধন করা হয়েছে। আর সেই সংশোধন জনগণের স্বার্থে হয়নি, সংশোধন হয়েছে সরকারের ক্ষমতা বৃদ্ধি করতে। তাই আর সংশোধন নয় এবার গণভোটের জনরায় মেনে সংবিধান সংস্কার করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। এর কোনো বিকল্প নেই। গত ২৪ এপ্রিল পাহাড়তলী থানা জামায়াতে কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পাহাড়তলী থানা আমির মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে থানা সেক্রেটারি আহসান উল্লাহর পরিচালনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর মহানগরীর আমির মুহাম্মাদ নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি মোর্শেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী প্রমুখ। বক্তব্য দেন, চট্টগ্রাম কলেজ মসজিদের খতিব মাওলানা সেলিম জাহাঙ্গীর, সরাইপাড়া ওয়ার্ড আমির জহিরুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।














