উত্তর পাহাড়তলী ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

| রবিবার , ২৬ এপ্রিল, ২০২৬ at ৮:১১ পূর্বাহ্ণ

সিটি মেয়র শাহাদাত হোসেনের নির্দেশনায় ৪১টি ওয়ার্ডের পরিষ্কারপরিচ্ছন্নতা ক্র্যাশ প্রোগ্রামের আলোকে ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে পরিষ্কারপরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে। ২৫ এপ্রিল (শনিবার) বর্ষা মৌসুমে এলাকা জলাবদ্ধতা মুক্ত রাখার উদ্দেশ্যে ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জিয়া উল হুদার (শাহরিয়ার জিয়া) উদ্যোগে এলাকার সাধারণ মানুষকে সাথে নিয়ে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ব কলোনি আবাসিক এলাকার সমাজ কল্যাণ কমিটির সাধারণ সম্পাদক ওয়ার্ড বিএনপির আহবায়ক রেহান উদ্দিন, বিএনপি নেতা ফজলুল হক মাস্টার, মহানগর মহিলা দলের সিনিয়র সহ সভাপতি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী সকিনা বেগম, ওয়ার্ড মহিলা দলনেত্রী পলি বেগম, আকবরশাহ থানা মহিলা দলনেত্রী রিনা মফিজ, মোরশেদা আক্তার, রাবিয়া আক্তার, শরিফা বেগম, শামীমা আক্তার, যুবদল নেতা মো. জাকির, মো. মনসুর, ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ইসমাইল, স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. ফারুক, ওলামা দল নেতা মো. বাহার, শ্রমিক দল নেতা মোহাম্মদ করিম, মো. হারুন, মোহাম্মদ খলিল, ছাত্রদল নেতা মো. মিনহাজ, শাওন, আরাফাত, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়াও মোনাজাত করেন আলহেরা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা সানাউল্লাহ।বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাহোপ হাটহাজারী উপজেলার চিকিৎসক সম্মেলন
পরবর্তী নিবন্ধসিওসি ৮৬ ’র সভা