বাসা থেকে স্কুল শিক্ষিকার লাশ উদ্ধার

আজাদী প্রতিবেদন | সোমবার , ১১ মে, ২০২৬ at ৬:০৮ পূর্বাহ্ণ

নগরের কোতোয়ালী থানার দেওয়ানজী পুকুর পাড় এলাকার একটি বাসা থেকে পলি চৌধুরী (৪৬) নামে এক স্কুল শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় গতকাল বিকেল ৩টার দিকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন পলি।

পুলিশ জানায়, পলি চৌধুরী অবিবাহিত। তিনি একাই বাসাটিতে থাকতেন। পলির পরিবারের সদস্যরা গত শনিবার থেকে ফোনে চেষ্টা করে যোগাযোগ করতে পারছিলেন না। গতকাল বাসার দরজা বন্ধ দেখে তারা পুলিশে খবর দেন।

কোতোয়ালী থানার এসআই রাশেদুল ইসলাম সাংবাদিকদের জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। খাটের ওপর শোয়ানো অবস্থায় ওই শিক্ষিকার লাশ উদ্ধার করা হয়। লাশটি অর্ধগলিত অবস্থায় ছিল এবং দুর্গন্ধ বের হচ্ছিল। পুলিশের ধারণা কয়েকদিন আগে অসুস্থ হয়ে তিনি মারা গেছেন।

পূর্ববর্তী নিবন্ধবড় জা’র ছুরিকাঘাতে ছোট জা রক্তাক্ত
পরবর্তী নিবন্ধ৭০ পার্সেন্ট লোক সংস্কার চেয়েছে, এটা আমাদের করতে হবে