বায়েজিদে ফ্ল্যাটে গাঁজার ব্যবসা, ২৭ কেজিসহ দুইজন গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ১ এপ্রিল, ২০২৪ at ১০:৪৪ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদের একটি ফ্ল্যাটে বিক্রির জন্য মজুদ হয়েছিল ২৭ কেজি গাঁজা। খবর পেয়ে র‌্যাব অভিযান চালিয়ে গাঁজাসহ হাতেনাতে আহাম্মদ ছাফা ওরফে আমু (৫৭) এবং মঞ্জুর আলম (৫০) নামে দুইজনকে গ্রেপ্তার করে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মীর বাড়ি এলাকার একটি ৫ তলা ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব–৭–এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, গোপন খবরে জানতে পারি বায়েজিদ এলাকার একটি ফ্ল্যাট বাসায় মাদক মজুদ রয়েছে। ওই তথ্য ধরে বাসায় অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তল্লাশিতে ২টি প্লাস্টিকের বস্তায় বিশেষ কৌশলে রক্ষিত ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য সাড়ে ৪ লাখ টাকা।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে খোলা নুডলস ও বেশি দামে ফল বিক্রি, জরিমানা
পরবর্তী নিবন্ধঈদবস্ত্র বিতরণ করলেন সাবেক মেয়র মনজুর আলম