স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী পত্রিকার আনোয়ারা প্রতিনিধি (অনলাইন) সাংবাদিক মোহাম্মদ হিজবুল্লাহ সোহেলের মা আছমা খানম (৫৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (৪ জুলাই) দুপুর ২টার দিকে নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৬ জুন রাত ১১টার দিকে সাংবাদিক সোহেলের মা আছমা খানম খাতুন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে প্রথমে নগরীর পার্কভিউ হাসপাতালে এরপর চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের আইসিইউতে শেষে গত সোমবার দুপুরে নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার দুপুর ২টার দিকে তিনি না ফেরার দেশে চলে যায়।
আছমা খাতুন আনোয়ারা উপজেলার মধ্যম বারখাইনের বাদামতল গ্রামের বাসিন্দা এবং মালঘর আহমদিয়া তৈয়বীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক প্রবীণ মাওলানা মৃত এয়ার মোহাম্মদের স্ত্রী। মৃত্যুকালে বড় ছেলে সাংবাদিক সোহেলসহ তিন ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এর আগে চলতি বছরের ৩ জানুয়ারি আছমা খাতুনের স্বামী ও সাংবাদিক সোহেলের বাবা মাওলানা এয়ার মোহাম্মদও হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছিলেন।
শনিবার (৪ জুলাই) বাদে এশা নিজ গ্রামের বাড়ির আনোয়ারা উপজেলার মধ্যম বারখাইন বাদামতল আমিরবিবি শাহী জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার রুহের মাগফিরাত কামনায় সবার দোয়া চেয়েছেন শোকাহত পরিবার।
এদিকে সাংবাদিক সোহেলের মায়ের মৃত্যুতে বিভিন্ন সামাজিক সংগঠন ও সাংবাদিকবৃন্দ শোক প্রকাশের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।












