বান্দরবানে ৪ বছরের ভাতিজিকে গলা টিপে মারল ফুফু

পারিবারিক বিরোধ

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:১৮ পূর্বাহ্ণ

বান্দরবানে পারিবারিক বিরোধের জেরে ৪ বছরের ভাতিজিকে গলা টিপে হত্যা করেছে তার আপন ফুফু। গতকাল সোমবার বিকেলে বান্দরবানের সুয়ালক ইউনিয়নের ময়দার মিল এলাকায় এ ঘটনা ঘটে। ঘাতক ফুফু নার্গিস আক্তারকে পুলিশ আটক করেছে। নিহত তাইফা সুলতানা ওই এলাকার টিপু খানের মেয়ে।

পুলিশ জানায়, গতকাল দুপুরে ঘর থেকে বেরিয়ে নিখোঁজ হয় শিশু তাইফা সুলতানা। বিষয়টি অভিভাবকরা সদর থানায় অভিযোগ করলে পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে হত্যার ঘটনা শনাক্ত করে। পরে ফুফু নার্গিস আক্তারের বাসায় তল্লাশি করে তাইফার লাশ উদ্ধার করা হয়। পুলিশ হত্যাকারী নার্গিস আক্তারকে আটক করে থানায় নিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে কূপ খননের উদ্যোগ
পরবর্তী নিবন্ধসাগরে গভীর নিম্নচাপ, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস