বাকলিয়ায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপে পাল্টাপাল্টি ধাওয়া

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:০০ পূর্বাহ্ণ

নগরের বাকলিয়ায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ১০ টার দিকে সৈয়দ শাহ রোডে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, ধাওয়া–পাল্টা ধাওয়া চলাকালে তারা গোলাগুলির শব্দ শুনেছেন। এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম আজাদীকে বলেন, মাদক নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে, একে অপরকে ইট–পাকেল মেরেছে।

দুই গ্রুপ কারা জানতে চাইলে বলেন, মুরাদ ও জসীম গ্রুপ। গোলাগুলির বিষয়ে জানতে চাইলে বলেন, এরকম কিছু হয়নি। বাসার টিনে ইট পড়েছে, এটার বিকট শব্দ হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজড়িতদের শনাক্তে পর্যটক এক্সপ্রেসের বগিতে সিসি ক্যামেরা
পরবর্তী নিবন্ধএলপিজি সরবরাহ কমেছে ৩০ শতাংশ, সংকট