বাংলাদেশ বয়েজ ক্লাবের সভা

| বুধবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৫৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ বয়েজ ক্লাব ও বাংলাদেশ বয়েজ ক্লাব ফুটবল একাডেমি চট্টগ্রামের এক সভা সম্প্রতি ক্লাব কার্যালয়ে ফুটবল একাডেমির সভাপতি তসলিমা আক্তার মুন্নি’র সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক মহসিন আলী বাদশা’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট ক্রীড়া সংগঠক, চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাবের সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ সাইফুল ইসলামকে বাংলাদেশ বয়েজ ক্লাব ও বাংলাদেশ বয়েজ ক্লাব ফুটবল একাডেমি চট্টগ্রামের গভর্নিং বডির চেয়ারম্যান মনোনীত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিপিএল তরুণ ক্রিকেটারদের জন্য বড় মঞ্চ : শান্ত
পরবর্তী নিবন্ধলজ্জার হারের পর অজুহাত দিতে চান না মারিয়া