বাঁশখালীতে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ২৬ এপ্রিল, ২০২৬ at ৮:৩৩ পূর্বাহ্ণ

বাঁশখালী থানার ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামি আরিফ উল্লাহকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব৭ চট্টগ্রাম। গত শুক্রবার রাতে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে শাহ আমানত সুপার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয় বলে র‌্যাবএর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম র‌্যাব৭ সূত্রে জানা যায়, বাঁশখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯() ধারায় দায়ের করা একটি মামলায় এজাহারনামীয় প্রধান আসামি হিসেবে পলাতক ছিলেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল দিবাগত রাতে পূর্ব চাম্বল এলাকার সাতঘর পাড়া এলাকায় ঘটনাটি ঘটে। ভুক্তভোগীর পিতা বাদী হয়ে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন। তদন্তে অভিযুক্ত আরিফ উল্লাহকে শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবএর মিডিয়া কর্মকর্তা এ আর এম মোজাফফর হোসেন।

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধ থেকে সম্মানজনক প্রস্থান খুঁজছে যুক্তরাষ্ট্র : ইরান
পরবর্তী নিবন্ধরাউজানে বিদেশি পিস্তল ও গুলিসহ রইশ্যা ডাকাত গ্রেপ্তার