বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আইআইইউসি পরিবার

| শুক্রবার , ১৭ জুলাই, ২০২৬ at ৬:০৪ পূর্বাহ্ণ

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আইআইইউসি পরিবার। অতি বৃষ্টিপাত, নদীবাঁধের ভাঙন ও পাহাড়ি ঢলে বন্যাকবলিত উপজেলাসমূহ এবং নগরীর বিভিন্ন পরিবারের মাঝে ত্রাণসহায়তা প্রদান করেছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)

গতকাল বৃহস্পতিবার বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, বন্দর এলাকা, পতেঙ্গা, পাাঁচলাইশ, চাঁন্দগাাঁও ইত্যাদি বন্যাদুর্গত স্থানে আইআইইউসি পরিবারের পক্ষ থেকে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। গতকাল সকাল থেকেই আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলাম, উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, উপউপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী এবং ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মাদ মাহবুবুর রহমানের নেতৃত্বে বিভিন্ন দল সক্রিয়ভাবে সাহায্যের হাত বাড়তে ছুটে যায় বানভাসি মানুষের কাছে।

দলগুলোর সাথে ত্রাণ বিতরণ কাজে অংশগ্রহণ করেন বিভিন্ন অনুষদের ডিনগণ যথাক্রমে প্রফেসর ড. রশীদ জাহিদ, প্রফেসর ড. নেজামুল হক, প্রফেসর ড. রাজু আহমেদ, প্রফেসর ড. সিরাজুল ইসলাম, প্রফেসর ড. কাওসার আহমেদ, প্রক্টর মোস্তফা মনির চৌধুরী এবং বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, ডিভিশনের পরিচালক, প্রক্টরিয়াল বডির সদস্য ও কর্মকর্তাগণ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই সড়কের পাশে দৃষ্টিনন্দন ‘আই লাভ রাঙ্গুনিয়া’ ভাস্কর্য
পরবর্তী নিবন্ধএন. মোহাম্মদের সঙ্গে গ্রিন অ্যান্ড ব্লু প্ল্যানেট সল্যুশনসের সমঝোতা স্মারক স্বাক্ষর