বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবলের ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | সোমবার , ২৬ ডিসেম্বর, ২০২২ at ৭:৪৬ পূর্বাহ্ণ

বাংলাদেশে ভলিবল ফেডারেশনের আয়োজনে বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনূর্ধ্ব–২৩ পুরুষ আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে সেমি ফাইনালে নেপালকে ৩–০ সেটে হারিয়ে অপরাজিত থেকে ফাইনালে নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। গতকাল বিকেলে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে সেমিফাইনালের প্রথম সেটে ২৫–১৫ পয়েন্ট, দ্বিতীয় সেটে ২৫–২২ পয়েন্ট এবং তৃতীয় সেটে ২৫–১৩ পয়েন্টে জয় তুলে নেয় বাংলাদেশ। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দলের সুজন। এদিকে দিনের প্রথম সেমিফাইনালে শ্রীলংকাকে ৩–০ সেটে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠে কিরগিজস্তান।

পূর্ববর্তী নিবন্ধএশিয়া কাপ আরচারিতে রৌপ্য পেল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধপল্লী চিকিৎসকের মাথা ফাটিয়ে নগদ টাকা ছিনতাই