‘খাবারের খুঁজে গিয়ে’ নগরের দেওয়ানহাট ফ্লাইওভারের রেলিংয়ে আটকা পড়েন এক যুবক। প্রায় পৌনে এক ঘণ্টা ঝুলে ছিলেন তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে ক্রেনের সাহায্যে তাকে উদ্ধার করে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে।
উদ্ধার অভিযানে অংশ নেয়া ফায়ার সার্ভিসের কর্মী উদয়ন বলেন, আমরা খবর পাই–একজন লোক ফ্লাইওভারে আটকে আছে। এরপর আমরা দ্রুত এসে উদ্ধার করি। মনে হচ্ছে উনি মানসিক ভারসাম্যহীন, তিনি বলেছেন তার নাম শহীদুল। কথা বলে মনে হয়েছে, খাবারের খুঁজে সেখানে গিয়েছেন।
এদিকে ঘটনাস্থলে উপস্থিত পথচারীরা জানিয়েছেন, প্রায় পৌনে এক ঘণ্টা তিনি ঝুলে ছিলেন। স্থানীয় লোকজন প্রথমে তাকে উদ্ধারের চেষ্টা করে। পরে ব্যর্থ হয়ে খবর দেয়া হয় ফায়ার সার্ভিসে।














