ফেভারিট স্পেনের মুখোমুখি আজ নবাগত কেপভার্দে

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১৫ জুন, ২০২৬ at ১০:২৩ পূর্বাহ্ণ

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এইচ’ এর উদ্বোধনী ম্যাচে ফেভারিট স্পেনের মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের নবাগত দল কেপভার্দে। আটলান্টার মার্সিডিজবেঞ্জ স্টেডিয়ামে এই ম্যাচটি বাংলাদেশ সময় ১৫ জুন রাত ১০টায় অনুষ্ঠিত হবে। আজ স্পেন সুস্পষ্ট ফেভারিট হিসেবে মাঠে নামবে, অন্যদিকে কেপভার্দে তাদের ঐতিহাসিক অভিষেক ম্যাচে অঘটনের খোঁজে থাকবে। দলগত অবস্থান ও ফর্ম অনুযায়ী স্পেন ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন। সামপ্রতিক সময়ে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি, তবে বর্তমান তাদের স্কোয়াডে লামিন ইয়ামালের মতো তরুণ তুর্কিদের কারণে তারা বেশ শক্তিশালী। বাছাইপর্বে মাত্র ৬ ম্যাচে ২১ গোল করে দুর্দান্ত ফর্মে আছে তারা। এদিকে কেপভার্দে আফ্রিকান জায়ান্ট ক্যামেরুনকে পেছনে ফেলে প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে দলটি। টুর্নামেন্টের সবচেয়ে বড় আন্ডারডগ হলেও, যেকোনো শক্তিশালী দলের রক্ষণভাগে চিড় ধরানোর ক্ষমতা রাখে তারা।

ম্যাচের সম্ভাব্য লাইনআপে স্পেন ৪৩ খেলবে। অন্যদিকে কেপভার্দের সম্ভাব্য লাইন আপ ৪১। পরিসংখ্যান ও ম্যাচ প্রেডিকশন অনুযায়ী ফিফা র‌্যাঙ্কিংয়ে স্পেন অনেক এগিয়ে থাকায় এই ম্যাচে তাদের জয়ের সম্ভাবনা প্রায় ৮৭ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, স্পেনের আক্রমণভাগের বিরুদ্ধে কেপভার্দের লড়াইটা বেশ কঠিন হবে। তবে কেপভার্দের নিয়মিত গোল করার রেকর্ড থাকায় একটি উত্তেজনাপূর্ণ ম্যাচের সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞদের প্রেডিকশন অনুযায়ী, স্পেন ৩০ অথবা ৪১ ব্যবধানে কেপভার্দের বিপক্ষে জয় পেতে পারে।

পূর্ববর্তী নিবন্ধবৃষ্টিতে রাঙামাটিতে পাহাড় ধসের শঙ্কা, প্রশাসনের মাইকিং
পরবর্তী নিবন্ধঅভিনেত্রী ঝিলিকের মৃত্যু : রিমান্ড শেষে কারাগারে স্বামী