চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক এবং সিজেকেএস কাউন্সিলর সাবেক ক্রিকেটার ফরিদ আহমেদের ছোট বোন ফরিদা আক্তার (৬১) গত ৫ অক্টোবর রাত ১টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে এবং ২ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ এবং আত্মার মাগফেরাত কামনা করেন সিজেকেএস সভাপতি ও চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিয়া এবং চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার সভাপতি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী, সিজেকেএস সদস্য সচিব হাজী সালাউদ্দিন, চমকস সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সম্পাদক শাহাব উদ্দিন আহমেদ চৌধুরী, সিডিএফএ সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল, নির্বাহী সদস্য সাইফুল আলম খান, সিজেকেএস ক্লাব সমিতির উপদেষ্টা মো. হাফিজুর রহমান, সভাপতি এড. শাহীন আফতাবুর রেজা চৌধুরী, চমকস অতি: সম্পাদক তৈয়বুর রহমান, নওশাদ আলম চৌধুরী, ইবাদুল হক লুলু সেকান্দর কবির, মাহাবুবুল আলম মুকুল, নাসির মিঞা, মো. মারুফ, আলী হাসান রাজু, এনামুল হক, রায়হান উদ্দিন রুবেল, ওয়াসিম রাজা কামাল, হারুনুর রশীদ,আব্দুল গফুর পন্টি, আহমেদ রাসেল, আইনুল কবির জিতু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












