ফটিকছড়িতে বিএনপির দোয়া মাহফিল

| রবিবার , ১৮ আগস্ট, ২০২৪ at ৯:৪৭ পূর্বাহ্ণ

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফটিকছড়ির বিবিরহাট কেন্দ্রীয় জামে মসজিদে গতকাল দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনা করেন জামে মসজিদের খতিব।

মিলাদের আগে উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছালাউদ্দীন ফটিকছড়ির আইনশৃঙ্খলা রক্ষায় বিএনপির নেতাকর্মীদের প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের সদস্য সচিব ডা. খুরশিদ জামিল চৌধুরী, ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আহমদ হোসেন তালুকদার, অ্যাডভোকেট এম এ কাসেম, অ্যাডভোকেট সাইফুদ্দিন সোহেল, নুরুদ্দীন নুরু, এস এম আজিজ উল্লা, কাজী মহিউদ্দিন, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজম খান, শামসুল হক মেম্বার, ছৈয়দুল হক, ইসমাইল হোসেন রানা, দিদার, মামুন এফ করিম, এইচ এম নাছির উদ্দীন, গোলাম মোরশেদ মাইজভান্ডারি, আমান উল্লাহ, শেখ মুহাম্মদ মনির হায়দার, হাসেম মেম্বার, মাস্টার শফি, আহমদ ছাফা মেম্বার, মানিক সওদাগর, নাজিম সওদাগর, আবছার মেম্বার, নাজিম উদ্দীন, আহসানুল করিম রাজন, হেলাল, ওমর ফারুক ডিউক, একরাম চৌধুরী, আসিফ কায়েস, মাহফুজ, নাছির উদ্দীন, মাহিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন মাহবুব মোর্শেদ
পরবর্তী নিবন্ধকাপ্তাই লেকে বাড়ছে পানি, বেড়েছে বিদ্যুৎ উৎপাদন