প্রিমিয়ার ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের সভা

| রবিবার , ৩০ আগস্ট, ২০২৬ at ১০:২৫ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে একাডেমিক কাউন্সিলের ২৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপাচার্য ও একাডেমিক কাউন্সিলের সভাপতি অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির একাডেমিক কাউন্সিলের সদস্যসচিব হিসেবে সভা সঞ্চালনা করেন।

উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম, চসিক আইন উপদেষ্টা মহিউদ্দিন মুরাদ, চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, চবি অধ্যাপক ড. মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল, তানজিনা আলম চৌধুরী, ফারজানা ইয়াসমিন চৌধুরী, টোটন চন্দ্র মল্লিক, . মো. জাহেদুল ইসলাম, সৈয়দ জসিম উদ্দিন, অনুপ কুমার বিশ্বাস, হোসেন মুরাদ, কুহেলী চৌধুরী, . অর্পিতা দত্ত, জান্নাতুল ফেরদাউস, উম্মে সালমা, তাসনিম সুলতানা, সুলতানা রাজিয়া চৌধুরী, রাজিব দত্ত, অ্য ড. আহসান উদ্দিন, রহিমা বেগম।

একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন এবং চবি অধ্যাপক মোহাম্মদ আইয়ুব ইসলাম সভায় অনলাইনে অংশগ্রহণ করেন।একাডেমিক কাউন্সিলের এই সভায় বিগত একাডেমিক কাউন্সিলের সভার কার্যবিবরণী এবং বিভিন্ন বিভাগের একাডেমিক কমিটি ও পাঠক্রম কমিটির সভার কার্যবিবরণী অনুমোদন করাসহ বিবিধ বিষয়ে আলোচনা করা হয় এবং কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাওলানা সোলাইমান
পরবর্তী নিবন্ধচবিতে ২য় ন্যাশনাল মডেল লেজিসলেটিভ এসেম্বলির সমাপনী ও পুরস্কার বিতরণ