প্রশ্ন ফাঁসের প্রচারণা স্রেফ গুজব :শিক্ষামন্ত্রী

| রবিবার , ২৬ এপ্রিল, ২০২৬ at ৭:৪৩ পূর্বাহ্ণ

চলমান এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রের সব বোর্ডের প্রশ্ন ফাঁস নিয়ে প্রচারণাকে ‘স্রেফ গুজব’ বলেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষামন্ত্রী নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন লেখেন, কথিত প্রশ্ন ফাঁসের প্রচারণাটি যে স্রেফ একটি গুজব, তা ইতোমধ্যেই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। খবর বাংলানিউজের।

ফ্যাক্টচেক ছাড়া’ জাতীয় নাগরিক পার্টির বিবৃতি দেওয়াকে হতাশাজনক মন্তব্য করে তিনি আরও লেখেন, ‘এমতাবস্থায় ‘২৪ এর গণঅভ্যুত্থানের পটভূমিতে জন্ম নেয়া তরুণদের রাজনৈতিক দলএনসিপির পক্ষ থেকে কোনও রকম ফ্যাক্টচেক না করেই সম্পূর্ণ ভিত্তিহীন প্রপাগান্ডার বিষয়ে এ ধরনের বিবৃতি প্রদান কেবল নিন্দনীয়ই নয় বরং নিদারুণ হতাশাজনক।

এর আগে গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষামন্ত্রীর সমালোচনা করেছে জাতীয় নাগরিক পার্টিএনসিপি। এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে প্রতারণার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিও জানিয়েছে দলটি।

এতে বলা হয়েছে, পরীক্ষার হলে তদারকির জন্য শিক্ষক ও পরিদর্শকরাই যথেষ্ট। মাননীয় মন্ত্রীর কাজ পরীক্ষার হল ঘুরে ঘুরে রিলস বানানো নয়, বরং মন্ত্রণালয়ের প্রশাসনিক তদারকিই তার প্রধান দায়িত্ব। প্রশ্নপত্র ফাঁসের মত ঘটনা প্রমাণ করে এ ব্যাপারে মন্ত্রণালয়ের উদাসীনতা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএসএসসির প্রশ্নপত্র ফাঁস নিয়ে অনলাইন প্রতারণা, গ্রেপ্তার ৪
পরবর্তী নিবন্ধকাপ্তাই সড়ক ৪ লেনে উন্নীতকরণ কাজ শিগগিরই শুরু হবে