প্রবর্তকে নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ২২ আগস্ট, ২০২৬ at ৮:৫১ পূর্বাহ্ণ

নগরীর প্রবর্তক এলাকায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন মিরাজ, মামুন, অপু দাস, জমশেদ ও জাহিদ হাসান।

পাঁচলাইশ থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, প্রবর্তক এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছেনএমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ছয়জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে পাঁচজন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের গ্রেপ্তার করা হয়েছে। অপরজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সম্পৃক্ততা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধশপথ নিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রকে ‘বিধ্বংসী’ জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের