চট্টগ্রামের বাঁশখালীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপি ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে ছাত্রদল।
শনিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার বাহারচড়া সমুদ্র সৈকত এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শাওনের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মীরা সমুদ্র সৈকত এলাকার বিভিন্ন স্থানে জুলাই-আগস্ট অভ্যুত্থানে ছাত্রদলের ১৪২ জন শহীদের নামে ১৪২টি ছাড়া রোপণ করা হয়।
একই সঙ্গে সৈকত ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুর, ফরহাদুল ইসলাম ও আজিম উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন আসিফ, ক্রিয়েটিভ টেকনোলজি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. বাবর হোসাইন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য কাইদুল ওয়াদুদ জিহান, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ হোসেন মুন্না।
এছাড়া উপজেলা ছাত্রদল নেতা রুবেল উদ্দিন, শাহেদ তালুকদার, কাজী মাঈনু উদ্দিন, আকিবুল ইসলাম শাকিল, মিনহাজ উদ্দিন, মিশকাত, তায়েফ ও সাইমন; পৌরসভা ছাত্রদল নেতা আশফাকুল ইসলাম মাহিন, আবরারুল হক, জাকের ও আবু বক্কর এবং চট্টগ্রাম কলেজ ছাত্রদল নেতা ইনজেমামুল হক রাকিবসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
আয়োজকরা বলেন, প্রধানমন্ত্রীর বাঁশখালী আগমন উপলক্ষে পরিবেশের সৌন্দর্য রক্ষা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতেই এ কর্মসূচি পালন করা হয়েছে।












