পৌরুষ

কানিজ ফাতেমা | বৃহস্পতিবার , ২৫ জুন, ২০২৬ at ৬:০৮ পূর্বাহ্ণ

পৌরুষ মানে নয় তো শক্ত বাহুজোর,

বিপদেও নীতি হবে না কখনো ফাঁকা,

সত্যের পথে অটল, অন্যায়ে কঠোর,

পৌরুষ মানে ঝড়ের মাঝে দৃঢ় থাকা,

পৌরুষ মানে সবল মনের ঠিকানা,

ক্ষমার মাঝে মহত্ত্ব, ভালোবাসা রাঙা,

অশ্রুসজল চোখে হৃদয় দিয়ে জানা,

পৌরুষ মানে অহমের দেয়াল ভাঙা,

পৌরুষ মানে দায়িত্ব হাসিমুখে নেয়া,

অন্ধকারে পথহারাদের দিশা আঁকা,

নিজের আগে সবার মঙ্গল চাওয়া,

পৌরুষ মানে সত্যের দীপ জ্বেলে রাখা,

বিপদে যে মাথা তুলে, সেই বীর হয়,

মানবতাতেই পৌরুষের পরিচয়।

পূর্ববর্তী নিবন্ধএকদিন উড়ে যাবে সব জঞ্জাল
পরবর্তী নিবন্ধসূর্যাস্তের কাব্যকল্প