পেনশনের নতুন ভাতা বাস্তবায়িত হবে কয়েক ধাপে

| রবিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৪৩ পূর্বাহ্ণ

সরকারি চাকুরেদের বেতন দ্বিগুণ ও এরও বেশি বাড়ার প্রজ্ঞাপন জারির পর অবসরে যাওয়া পেনশনভোগীদের ভাতা কতটুকু বাড়ছে তা নিয়ে সাবেক চাকুরে ও তার পরিবারের সদস্যদের আগ্রহ জন্মেছে। নতুন বেতন কাঠামোতে বর্তমান কর্মীদের বেতনভাতা বাড়ার পাশাপাশি পেনশনভোগীদেরও বেতন বাড়ানোর কথা বলেছে সরকার। তবে এটিও বাস্তবায়িত হবে কয়েক ধাপে।

প্রজ্ঞাপনের পর নতুন বেতন কাঠামো বিশ্লেষণ করে দেখা যায়, যেসব কর্মীরা খুব কম মূল বেতন নিয়ে চাকুরি ছেড়েছিলেন এবং দীর্ঘদিন অবসরের পরও তার আয় সীমিত, তাদের পেনশন বাড়ার পরিমাণ তুলনামূলক বেশি। খবর বিডিনিউজের।

এতে বলা হয়েছে, যেসব পেনশনভোগী বর্তমানে ৯ হাজার টাকা বা এরও কম নিট পেনশন পান, তারা এখন নতুন বেতন কাঠামোয় নিট পেনশন পাবেন সর্বনিম্ন ১০ হাজার থেকে ১৮ হাজার টাকা। অর্থাৎ এক্ষেত্রে দ্বিগুণ বা ১০০ শতাংশ বেড়েছে। অপরদিকে সর্বোচ্চ পর্যায়ে যারা মাসে ৪০ হাজার ১ টাকা থেকে এর বেশি পেনশন পান, তারা পাবেন সর্বনিম্ন ৬২ হাজার ১ টাকা থেকে ৭০ হাজার ২০০ টাকা টাকা।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মাসে ৯ হাজার টাকা বা এর কম নিট পেনশন গ্রহণকারীদের পেনশন বেড়েছে ১০০ শতাংশ, ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন গ্রহণকারীদের ক্ষেত্রে ৭৫ শতাংশ, ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পেনশন গ্রহণকারীদের ক্ষেত্রে ৬৫ শতাংশ, ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত গ্রহণকারীদের ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকা বা এর বেশি নিট পেনশন গ্রহণকারীদের ক্ষেত্রে নিট পেনশন বাড়বে ৫৫ শতাংশ।

পূর্ববর্তী নিবন্ধকাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নগরে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবাড়ি ভাড়া কোথায় কত?