পাকিস্তান দরবারে আলিয়া সিরিকোট শরীফের সাজ্জাদানশীন আওলাদ রাসুল পীর আল্লামা সৈয়দ মুহম্মদ সাবির শাহ (মাজিআ), সাহেবজাদা সৈয়দ মুহম্মদ কাসেম শাহ (মাজিআ), সাহেবজাদা সৈয়দ আকিব আহমদ শাহ (মাজিআ) আজ শনিবার দুপুরে ঢাকার উদ্দেশ চট্টগ্রাম ত্যাগ করবেন। হজরাতেকেরাম সড়ক পথে কুমিল্লা হয়ে ঢাকায় পৌঁছবেন। রাতে কুমিল্লা সদর রহিমপুরে (জাগরঝুলি, বিশ্বরোড) অবস্থিত কাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা ময়দানে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে অংশগ্রহণ করবেন। ঢাকায় মোহাম্মদপুর (জয়েন্ট স্টাফ কোয়ার্টার) কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন খানকাহ শরীফে অবস্থান করবেন। আগামী ১৪ সেপ্টেম্বর বিকালে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দর থেকে পাকিস্তানের উদ্দেশে রওনা দিবেন। উল্লেখ্য, গত ২০ আগস্ট বাংলাদেশে আগমন করেন। শাহজাদাদ্বয়সহ আল্লামা সাবির শাহ ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্ব দেন। প্রেস বিজ্ঞপ্তি।












