বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট কর আইনজীবী সনজয় আচার্য্যের পিতা পীযূষ আচার্য্যের মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক, সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ এরশাদ উল্লাহ, সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান, সাঈদ আল নোমান, মহানগর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ নাজিমুর রহমান, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল ও চট্টগ্রাম মহানগরের সভাপতি এডভোকেট আবুল হোসেন সিকদার, চট্টগ্রাম মহানগর সাংস্কৃতিক দলের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু তাহের, সাংস্কৃিতক দল চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম এক শোক বিবৃতিতে বলেন, পীযূষ আচার্য্য ছিলেন একজন সমাজসেবক। তারা প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন। খবর প্রেস বিজ্ঞপ্তির।













