এ আর খান

| বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ at ৭:০৬ পূর্বাহ্ণ

স্বরলিপি সাংস্কৃতিক ফোরাম চট্টগ্রামের প্রধান উপদেষ্টা রোটারিয়ান আজিজুর রহমান খান (এ আর খান) গত ২৮ এপ্রিল বেলা ১টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহেরাজেউন)। তিনি ৩ পুত্র, ২ কন্যা, নাতিনাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে স্বরলিপি সাংস্কৃতিক ফোরাম চট্টগ্রামের সভাপতি মানস শেখর, থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রামের সভাপতি ডা. তাপস শেখর, জেলা শিল্পকলা একাডেমির সাবেক কালচারাল অফিসার মানসী দাশ তালুকদার এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। এ আর খান চট্টগ্রাম রাবার বোর্ডের সাবেক সভাপতি, চট্টগ্রাম আবাহনীর সাবেক ভাইস প্রেসিডেন্ট, রোটারি ক্লাব অফ চিটাগাংয়ের গভর্নর ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপীযূষ আচার্য্য
পরবর্তী নিবন্ধচবি গণিত বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আশরাফুল ইসলামের ইন্তেকাল