নিরাপদ ও আধুনিক এলাকা গড়তে ঐক্যবদ্ধ আগ্রাবাদ সিডিএবাসী

আকোয়ার সাধারণ সভায় বক্তারা

| বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ at ৭:০৫ পূর্বাহ্ণ

এলাকার সার্বিক উন্নয়ন ও নিরাপত্তা ঝুঁকি প্রতিরোধে আগ্রাবাদ সিডিএ রেসিডেন্সিয়াল এরিয়া ওনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের (আকোয়া) উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় আগ্রাবাদ সিডিএ ২৭ নম্বর রোড়স্থ আকোয়ার কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ২৭ নম্বর রোডের স্থায়ী বাসিন্দা এস মোস্তফা সালম সরকার গুড্ডু। এসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক স্থপতি ফারুক আহমেদ বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। যুগ্ম আহ্বায়ক খন্দকার বেলায়েত হোসেন চসিক, ওয়াসা, ডিসি ট্রাফিক পশ্চিমের সঙ্গে আলোচনার বিবরণ তুলে ধরেন এবং সমস্যা সমাধানে করণীয় নিয়ে বিশদ আলোচনা করেন। সভায় প্রতিষ্ঠাতা সদস্য টিআইবি চট্টগ্রাম চ্যাপ্টারের সহসভাপতি ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং একসঙ্গে সকলকে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান। সভায় বক্তব্য রাখেন এসোসিয়েশনের সদস্য মিন্টু, মোহাম্মদ মুরাদ, ইমরান, মিরাজ, সাইফুর রহমান, মোহাম্মদ শাহজাহান, মঞ্জু, পলাশ, জিয়া হায়দার চৌধুরী ও রফিকুল। এছাড়া বিল্ড কিংয়ের স্বত্বাধিকারী ও রিহ্যাবের নবনির্বাচিত নির্বাহী সদস্য নুর মোহাম্মদ এসোসিয়েশনের সার্বিক কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। সভায় যুগ্ম আহ্বায়ক নাওমান ই আলম খান এফসিএমএ রোডভিত্তিক ওনার্সদের সম্পৃক্ততার প্রয়োজনীয়তা উল্লেখ করে বক্তব্য দেন। সভাপতি তার বক্তব্যে মালিকদের এই সংগঠন গঠনের প্রেক্ষাপট উল্লেখ করেন এবং সমস্যা সমাধানে সকলের সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরেভল্যুশনারি গার্ডের কব্জায় ইরানের যুদ্ধকালীন ক্ষমতা
পরবর্তী নিবন্ধপীযূষ আচার্য্য