পোর্ট সিটি ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম (পিসিআইইউ) বিভাগের ৩০তম ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে ফটোজার্নালিজম কোর্সের একটি ফিল্ড ওয়ার্ক সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার চকরিয়ার প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পরিবেশে এই আয়োজন অনুষ্ঠিত হয়। ফিল্ড ওয়ার্কে কোর্স শিক্ষক প্রভাষক গিয়াস উদ্দিন রিয়াদের নেতৃত্বে বিভাগের ৩০ তম ব্যাচের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে চকরিয়ার হোয়াইট পিক স্টেশন রিসোর্টের উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রা পথে শিক্ষার্থীরা নৌকা যোগে মাতামুহুরী নদীর অপরূপ সৌন্দর্য এবং পাহাড়, নদী ও মানুষের অপূর্ব মিতালি ফ্রেমবন্দি করে।
এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিভাগের সভাপতি দিলরুবা আক্তার। বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রক্টর তাসলিমা আক্তার ইরিন।
প্রধান অতিথি বলেন, এমন আয়োজন আমাদের শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষায় উৎসাহী করে তুলবে। এমন আয়োজনে সমর্থন দেয়ার জন্য তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জানান এবং আগামীতেও এই ধরনের আয়োজনে সমর্থন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
কোর্স শিক্ষক গিয়াস উদ্দিন রিয়াদ বলেন, শিক্ষার্থীদের মান উন্নয়নে এমন আয়োজন অব্যাহত থাকা জরুরি। প্রেস বিজ্ঞপ্তি।














