হাটহাজারীতে জলাবদ্ধতা নিরসনে মতবিনিময়

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ at ৭:১১ পূর্বাহ্ণ

হাটহাজারীতে গতকাল বুধবার জলাবদ্ধতা নিরসন কল্পে বিভিন্ন দপ্তরের সমন্বয় ও ব্যবস্থাপনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন প্রতিমন্ত্রী, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপির নির্দেশনায় এই সভার আয়োজন করা হয়। গত কয়েকদিনের ভারী বর্ষণে বিভিন্ন এলাকায় জলযট দেখা দিয়েছে। এতে জনদুর্ভোগ বেড়ে গেছে। জনদুর্ভোগ নিরসন কল্পে প্রশাসন বিভিন্ন দপ্তর,জনপ্রতিনিধি ও সচেতন লোকজনের মতামত নিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনের এই আয়োজন। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউ পির জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন।

সভায় সংশ্লিষ্ট সবার আলোচনার ভিত্তিতে প্রয়োজনীয় উদ্যোগ ও ব্যবস্থাপনার সিদ্ধান্ত গৃহীত হয়। যেসব জায়গায় জলাবদ্ধতার কথা উল্লেখ করা হয়েছে সেটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও পৌরসভাকে বলা হয়েছে। গ্রাম পুলিশদের সহায়তায় ডেইলি লেবার রেখে ড্রেন পরিষ্কার ও পানির প্রবাহ নিশ্চিতে তারা কাজ করবেন। সড়ক ও জনপদ বিভাগ বাসস্ট্যান্ডের কাজ দ্রুত সময়ে শেষ করবেন এবং পানি জমে থাকা জায়গায় নিরাপত্তা সাইন ও লাল ফ্ল্যাগ দিয়ে সতর্ক করবেন। জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের পাশাপাশি নিজ নিজ বাড়িঘরের আশেপাশে নালাডোবাড্রেন নিজেরাই পরিষ্কার রাখার উপর গুরুত্বারোপ করা হয়। সভায় ইউনিয়ন পরিষদপৗরসভার কাজে সহযোগিতা করার জন্য সকলকে আহ্বান জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধপিসিআইইউ সাংবাদিকতা বিভাগের ফটোজার্নালিজম ফিল্ড ওয়ার্ক
পরবর্তী নিবন্ধবিতর্ক বিশ্লেষণ ও নেতৃত্বগুণ বিকাশের কার্যকর প্ল্যাটফর্ম