পিএইচ আমীন একাডেমীর প্রাক্তন শিক্ষার্থী পরিষদের প্রস্তুতি সভা

| রবিবার , ৮ জানুয়ারি, ২০২৩ at ৮:২৮ পূর্বাহ্ণ

দক্ষিণ কাট্টলীস্থ পি এইচ আমীন একাডেমীর প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে আগামী ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য মিলনমেলা সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা গত ৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়। স্কুল কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ওয়ার্ড কাউন্সিলর নুরুল আমিন।

পরিষদের সাধারণ সম্পাদক এরশাদুল আমীন ও মিলনমেলা উদযাপন কমিটির আহ্বায়ক এরশাদ উল্লাহর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পরিষদের সহ–সভাপতি এস এম জাহিদ চৌধুরী, আবেদ মনসুর, আফতাব মনির, ওহীদুল আমীন, মোহাম্মদ মুসলিম সাইফুল, বায়েজিদ নেওয়াজ, কাজী আবদুজ জাহের রাজু, আশফাকুল আলম, মুজিবুল আলম চৌধুরী লিটন, কাজল আরেফিন, আনোয়ারুল হক জসিম, লুৎফর রহমান, অ্যাডভোকেট মাহফুজুর রহমান মিল্লাত, আব্দুল লতিফ, কামাল হোসেন চৌধুরী, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ শফিউল্লাহ, কাউসার ইকবাল, মো. জাবেদ, জাহাঙ্গীর আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅরিন্দম নাট্য সমপ্রদায়ের বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় কাঠবাহী জীপের ধাক্কায় বৃদ্ধ নিহত