পূর্ব শত্রুতার জের ধরে প্রতিশোধ নেয়ার প্রস্তুতিকালে দুটি ধারালো ছুরিসহ রাব্বি (২০) ও রাফি (১৯) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পাহাড়তলী থানা পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টায় পাহাড়তলীর বশিরশাহ্ মাজার সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম হাসান আজাদীকে বলেন, বন্ধুদের সঙ্গে ব্যক্তিগত ঝামেলার জের ধরে এ দুজন প্রতিশোধ নিতে চাইছিল। তাদের প্রস্তুতির বিষয়টি টের পেয়ে পাহাড়তলী থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।











