রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় বৃদ্ধা নিহত

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১০ জুন, ২০২১ at ৮:২১ পূর্বাহ্ণ

নগরীর ডবলমুরিং থানাধীন চৌমুহনী মোড় এলাকায় গাড়ির ধাক্কায় মোস্তফা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা খাতুন ডবলমুরিং থানার হাজিপাড়া জালাল কমিশনার লেইনের আবু তাহেরের স্ত্রী। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, চৌমুহনী মোড়ে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন মোস্তফা খাতুন নামের ওই বৃদ্ধা। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়তলীতে ধারালো ছুরিসহ দুই যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধহাতব্যাগে ইয়াবা মীরসরাইয়ে যুবক আটক