বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়া

| বৃহস্পতিবার , ১০ জুন, ২০২১ at ৮:১৯ পূর্বাহ্ণ

নগরীর হালিশহর বি ব্লক নিবাসি বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়া (৭৯) গত ২৭ মে ভোর সাড়ে ৫টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনীসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ওইদিনই বাদ জোহর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে বি ব্লক জাতীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এর আগে জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে হালিশহর থানা পুলিশের একটি দল বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়াকে গার্ড অব অনার দেন। হালিশহর থানার ওসি রফিকুল ইসলাম, বিজিএমইএর সাবেক পরিচালক আবদুল মান্নান রানা, আবু তাহের কন্ট্রাক্টর, মাহবুব রানা, বিএনপি নেতা মোশারফ হোসেন দীপ্তি, সাংবাদিক আমিনুল ইসলাম, বন্দর মেরিন কন্ট্রাক্টরস এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি দোস্ত মোহাম্মদ জানাজায় অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষক দিলরুবা আক্তারের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধপাহাড়তলীতে ধারালো ছুরিসহ দুই যুবক গ্রেপ্তার