পাহাড়তলীতে ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৪ জুন, ২০২১ at ১০:১৫ পূর্বাহ্ণ

নগরীতে তিন তলা ভবনের ছাদ থেকে পড়ে বৃষ্টি আকতার (১৯) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। গতকাল সকালে পাহাড়তলী থানাধীন পানির কল এলাকায় সেলিম ম্যানসনে এ ঘটনা ঘটে। ছাদে কাপড় শুকাতে দেয়ার সময় অসাবধানবশত ওই তরুণী নিচে পড়ে যায় বলে পরিবারের বরাত দিয়ে জানিয়েছে পুলিশ। নিহত বৃষ্টি ওই এলাকার মো. তৌহিদের মেয়ে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া জানান, কাপড় শুকাতে দেয়ার সময় ছাদ থেকে পড়ে গুরুতর আহতবস্থায় ওই তরুণীকে চমেক হাসপাতালে আনা হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় মাটির ঘরের দেয়াল চাপায় ঘুমন্ত শিশু নিহত
পরবর্তী নিবন্ধ২৫ টাকার সমুচা কিনে ১০ হাজার টাকা পুরস্কার