পাগলা কুকুরের কামড়ে শিশু ও বৃদ্ধসহ আহত ১৩

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ৮ মে, ২০২২ at ১০:৫৪ পূর্বাহ্ণ

আনোয়ারায় একটি পাগলা কুকুরের কামড়ে শিশু-কিশোর ও বৃদ্ধসহ অন্তত ১৩ ব্যক্তির আহত হওয়ার ঘটনা ঘটেছে। গত দুইদিনে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, আবিদ (৮), জিহাদ (১০), সামির (১০), নুর মুহাম্মদ (৬০), নাছির (৫০), দিদার (৪০), নুর নাহার (৬০), আবদুল আজিজ (৪৫), আবদুর রশীদ (১৮), শামসুল ইসলাম (৫৫), হামিদুল ইসলাম (৫০), আবুল কালাম (৭০) ও উপল দাশ (৩৫)।

স্থানীয় ইউপি সদস্য শহীদ আহমেদ চৌধুরী জানান, স্থানীয় একটি পাগলা কুকুর গত শুক্রবার সন্ধ্যায় ও শনিবার দুপুরে বরুমচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড়ের কয়েকটি বাড়ির বাসিন্দা শিশু-কিশোর ও নারীসহ ১৩ জনকে কামড় দিয়ে আহত করেছে। আহতদের আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেঙ ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় কুকুর আতঙ্ক্ষ বিরাজ করছে।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ জানান, ঈদের এই আনন্দের সময় কুকুরের কামড়ে এতগুলো মানুষের আহত হওয়ার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। এ ব্যাপারে ব্যবস্থা নিতে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপাহাড় কেটে শতবর্ষী পুকুর ভরাট
পরবর্তী নিবন্ধজুরাছড়িতে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ