পরিবেশ সুরক্ষায় সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই

পমার সেমিনারে বক্তারা

| শুক্রবার , ৫ জুন, ২০২৬ at ৯:৪৬ পূর্বাহ্ণ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ মানবাধিকার আন্দোলনপমা আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, পরিবেশ আমাদের জীবন ও অস্তিত্বের ভিত্তি। সুস্থ ও সুন্দর পরিবেশ ছাড়া মানুষের স্বাভাবিক জীবনযাপন সম্ভব নয়। কিন্তু বর্তমানে বন উজাড়, শিল্পকারখানার বর্জ্য, যানবাহনের ধোঁয়া, প্লাস্টিক দূষণ এবং অপরিকল্পিত নগরায়ণের কারণে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা, প্রাকৃতিক দুর্যোগ এবং জীববৈচিত্র্যের ক্ষয় বৃদ্ধি পাচ্ছে। তাই পরিবেশ রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।পমার নির্বাহী সভাপতি আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে ও পারভিন আক্তারের সঞ্চালনায় সেমিনারে কী নোট স্পিকার ছিলেন চবি লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. আমীর নসরুল্লাহ। প্যানেল আলোচক ছিলেন চবি ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইকবাল সারোয়ার, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাপরিচালক অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান ও নজরুল গবেষক লতিফা জাহান। স্বাগত বক্তব্য রাখেন পমার সহসভাপতি মাযহারুল হক। ধন্যবাদ জানান নুর হোসাইন নিজামী। মুক্ত আলোচনায় অংশ নেন লায়ন জাহাঙ্গীর মিঞা, সাইফুদ্দিন সাকি, বাবুল কান্তি দাস, নেছার আহমেদ খান, সারোয়ার আমিন বাবু, মো. ছায়েফ উল্লাহ, ইমরুল কায়েস, জসিমউদদীন মাহমুদ, মো. দিদারুল আলম, গাজী নুর উদ্দিন, প্রফেসর আবু ওবায়দা, শাব্বির আহমদ, মঈনুদ্দিন কাদের লাভলু, কামরুল ইসলাম, নোমান উল্লাহ বাহার, কাজী গোলাপ রহমান, প্রফেসর আমির হোসেন মানু, তহসিন খান, আবুল কালাম, সাইফি আনোয়ারুল আজিম, শাকিল আহমেদ ও সাংবাদিক আবসার মাহফুজ।

প্রফেসর ড. আমীর নসরুল্লাহ বলেন, পরিবেশ সুরক্ষার দায়িত্ব প্রতিটি নাগরিকের।

গাছ লাগানো, প্লাস্টিকের ব্যবহার কমানো, পানি ও বিদ্যুতের অপচয় রোধ করা এবং পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে সবাই পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে পারে। অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, গণমাধ্যম এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান পরিবেশ সুরক্ষায় জনগণকে সচেতন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। পাশাপাশি সরকারকে পরিবেশবান্ধব নীতি গ্রহণ ও বাস্তবায়নে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রফেসর ড. ইকবাল সারোয়ার বলেন, বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে এবং পরিবেশ সুরক্ষার কাজে সক্রিয়ভাবে অংশ নিতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্যান্টের পকেটে ১৪শ, লুঙ্গির খোঁচায় ৬শ ইয়াবা
পরবর্তী নিবন্ধগণমুখী বাজেট প্রণয়নের দাবিতে নিরাপদ বিশ্ব ফোরামের স্মারকলিপি