গণমুখী বাজেট প্রণয়নের দাবিতে নিরাপদ বিশ্ব ফোরামের স্মারকলিপি

| শুক্রবার , ৫ জুন, ২০২৬ at ৯:৪৬ পূর্বাহ্ণ

জনবান্ধব ও গণমুখী ২০২৬২০২৭ অর্থ বছরের বাজেট প্রস্তাব ও বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বরাবরে স্বারকলিপি প্রদান করেছেন ‘নিরাপদ বিশ্ব ফোরামের’ চেয়ারম্যান মাহমুদুল হক আনসারী।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার মাধ্যমে স্মারকলিপিতে মাহমুদুল হক আনসারী উল্লেখ করে বলেন, জাতীয় সংসদে প্রায় ৯ লক্ষ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন হতে যাচ্ছে। ৭ জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে। তিনি আরও বলেন, প্রস্তাবিত বাজেটে মূল্যস্প্রীতি নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য কমানো, কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ বৃদ্ধি করা, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো, সামাজিক নিরাপত্তা বেষ্টনি সম্প্রসারণ, দেশিয় শিল্পের বিকাশ বৃদ্ধি, জ্বালানি নিরাপত্তা ব্যবস্থা জোরদার, জাতীয় সামরিক বাহিনীগুলোকে আধুনিক ও সময়োপযোগী হিসেবে তৈরি করা, বৈদেশিক রেমিটেন্স বাড়াতে আন্তর্জাতিক শ্রমবাজার সম্প্রসারণ করা, শিক্ষা কারকুলামকে সার্বজনীন করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, আলীয়া ও কওমি মাদ্‌রাসাকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় শিক্ষানীতির আওতায় নিয়ে আসা, শিক্ষা খাতকে নৈতিক ও শারীরিক শিক্ষার মাধ্যমে ৭২০ বছরের শিশু কিশোরদের মাদক ও এন্ড্রোয়েড মোবাইল ব্যবহারে বিধি নিষেধ গ্রহণ, প্রতিবেশি দেশের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা, বাংলাদেশের জনগণের জানমালের নিরাপত্তায় বর্ডারকে সর্বদা কঠোরভাবে নজরদারীতে রাখাসহ রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১৪১৫ লাখ শরণার্থিদের তাদের দেশে প্রত্যাবর্তনের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রস্তাব পেশ করেছে এই স্বারকলিপিতে। তিনি প্রধানমন্ত্রীর দূরদর্শী ও বিচক্ষণতার মাধ্যমে আগামীর জাতীয় বাজেট জনকল্যাণে রূপান্তরিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপরিবেশ সুরক্ষায় সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় রূপকানিয়া দানুমার ঘাটে ডলু নদীর ওপর সেতু নির্মাণের দাবি