পথশিশুদের শীত মুনির শফিক (৩১,১০৭) | বুধবার , ২৪ নভেম্বর, ২০২১ at ১০:৩৭ পূর্বাহ্ণ শীত এসেছে ছন্নছাড়া পথশিশুদের ভিড়ে, সকাল হলে হিম কুয়াশা ধরে তাদের ঘিরে। গভীর রাতে ঘুম আসে না শরীর কাঁপে শীতে, রোগ-ব্যাধি সব গায়ে এসে করে তাদের তিতে। শহর, বন্দর, গাঁও, গেরামে ভরা ধনীর ত্রাণে, পথশিশুদের খোঁজটা নিয়ে ক’জন এগোয়ে দানে?