পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবি আনোয়ারা ফাউন্ডেশনের

| রবিবার , ১৭ মে, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

আনোয়ারায় পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের জোর দাবি জানিয়েছে আনোয়ারা ফাউন্ডেশন। সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফাউন্ডেশনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষরকারীরা বলেন, আনোয়ারা উপজেলার জিওরীতে অষ্টম শতকে প্রতিষ্ঠিত পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়টি কালের গর্ভে হারিয়ে গেলেও তা বাস্তবায়ন করা এখন সময়ের দাবি। এই দাবি এখন জন আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে।

বাংলাদেশের একটি সরকারি প্রতিনিধিদল কয়েকবছর আগে চীন সফরে গেলে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে চীন সরকার সহায়তার প্রতিশ্রুতি দেয়, অথচ আজও পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে কোনো কার্যকর উদ্যোগ চলমান না থাকায় আমরা হতবাক।

বিবৃতির স্বাক্ষর করেন আনোয়ারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চট্টগ্রাম দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইদ্রিচ, আনোয়ারা ফাউন্ডেশনের সভাপতি ডা. নাছির উদ্দিন, স্ট্যান্ডার্ড ব্যাংকের ডিরেক্টর মোস্তফা কামাল, প্রাক্তন সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা আবুল মনছুর, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের বাঙালি, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ, এডভোকেট চন্দন বিশ্বাস, সিনিয়র এডভোকেট ফৌজুল আমিন, ঝি.বা.শি স্কুলের প্রতিষ্ঠাতা আবু জাফর, আনোয়ারা ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মহিউদ্দিন কায়সার, চন্দনাইশের বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাসুদ, বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলন্ডনে রাষ্ট্রপতির সঙ্গে সুদানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধখুব শীঘ্রই তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হবে : পার্বত্য মন্ত্রী