পটিয়া আশিয়ায় শোহাদায়ে কারবালা মাহফিল

| শনিবার , ২২ জুলাই, ২০২৩ at ৮:৩৬ পূর্বাহ্ণ

পটিয়া দক্ষিণ আশিয়া গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ময়দানে ঐতিহ্যবাহী মাহফিলে শোহাদায়ে কারবালা পরিচালনা পরিষদের ব্যবস্থাপনায় ১০ দিনব্যাপী মাহফিলে শোহাদায়ে কারবালার দ্বিতীয় দিবসে গত রবিবার বাদে আছর সাইদাইর গাউছিয়া তৈয়বীয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা শাহ খলিলুর রহমান নেজামীর ছদারতে অনুষ্ঠিত হয়। পরিচালনা পরিষদের সাংগঠনিক সচিব নুরুল আমিন টিটুর সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মুসলিম জুরিস্ট এন্ড লয়ারস ফোরাম বাংলাদেশের মহাসচিব এড. এম আবু নাছের তালুকদার, প্রধান আলোচক ছিলেন আল আযহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি আল্লামা সৈয়দ হাসান আল আযহারী, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ আশিয়া গাউছিয়া মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি এম সাইফুদ্দিন, দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল আলমদার, বিশেষ আলোচক ছিলেন বোরহান উদ্দীন সিদ্দিকী। এসময় বক্তারা বলেন, আহলে বায়াতে রাসূলেরা কষ্ট হলেও সত্যকে ধারণ করেছেন। ধৈর্য্যের সাথে কঠিন পরীক্ষা মোকাবিলা করে, সত্যের উপর অটল খেকে শাহাদাতকেও সাদরে বরণ করেছেন। জীবনের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে আহলে বায়াতের অনুসরণ জরুরি। আহলে বায়াতের অনুসরণেই মানুষের মুক্তি মিলবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাজ্যের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিমের সাথে ড. জিনবোধির বৈঠক
পরবর্তী নিবন্ধমাদক থেকে যুব সমাজকে রক্ষায় খেলাধুলার কোনো বিকল্প নেই