মাদক থেকে যুব সমাজকে রক্ষায় খেলাধুলার কোনো বিকল্প নেই

সীতাকুণ্ডে মতবিনিময় সভায় ইউএনও শাহাদাত হোসেন

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ২২ জুলাই, ২০২৩ at ৮:৩৭ পূর্বাহ্ণ

মাদকের প্রভাব হতে ছাত্র যুব সমাজকে রক্ষা করতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। মাদক, বাল্য বিবাহসহ অসামাজিক কার্যক্রম রোধে সামাজিক ক্লাবগুলোকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। গতকাল প্রশাসনের সাথে সীতাকুণ্ডের সামাজিক সংগঠন নেতৃবৃন্দের মতবিনিময় সভায় সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন এসব কথা বলেন।

উপজেলা পরিষদ সম্মেলনে কক্ষে উপজেলা সমাজ কল্যাণ ফেডারেশনের আহ্বায়ক লায়ন মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব পলাশ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার লুৎফুন নেছা বেগম ও সীতাকুণ্ড উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্য।

এসময় আলোচনা সভায় অংশ নেন, সীতাকুণ্ড প্রেসক্লাব সাধারণ সম্পদক লিটন কুমার চৌধুরী, লায়ন হাজী মো. ইউসুফ শাহ, খোরশেদ আলম, গাজী সামসুল আলম, এ কে এম মসিউদদৌলা, মো. মঞ্জুর মোরশেদ চৌধুরী, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, শেখ সাইফুল ইসলাম রুবেল, সঞ্জয় চৌধুরী. মো. বেলাল হোসেন, মো. মনিরুল আজিম হেলাল, নুরুল আবছার, এম ও এইচ কাইয়ুম, মো. ইকবাল হোসেন টিপু, আজমল হোসেন হিরু, মো. সোহেল, মো. ওমর ফারুক, কামরুন নাহার নিলু, মো. শাহ নেওয়াজ, শাহ সুলতান শামীম, আনিছুল হক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া আশিয়ায় শোহাদায়ে কারবালা মাহফিল
পরবর্তী নিবন্ধকৃষ্টি বন্ধনের ভারত বাংলাদেশ মৈত্রী উৎসব